বিক্ষোভ মিছিল

শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির
অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন।

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ
প্যারিসের বঞ্চিত শহরতলিগুলো থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পরে পুরো দেশে ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও তা সহিংস রূপ নেয়।

ফের বিক্ষোভে উত্তাল পাকিস্তান, কেন?
বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে চলছে উত্তেজনা। কখনো পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে নির্বাচন, কখনো বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা, কখনো আবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজপথ অচল। এভাবে গত কয়েক বছর ধরেই পাকিস্তানে বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রে থাকছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

‘গুপ্ত’ বলায় প্রধানমন্ত্রীর ওপর আক্ষেপ পরওয়ারের
প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত’ বলায় আক্ষেপ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলে

চুয়েটে আন্দোলন: নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদচ্যুত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ৩টার দিকে চুয়েট ক্যাম্পাসে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

ফ্রান্সে স্কুলের শিক্ষা-সম্পদ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত অনেক
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষগুলোতে অতিরিক্ত ভিড় এবং পর্যাপ্ত শিক্ষক নেই। অন্যদিকে সরকার বিক্ষোভকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। তবে উচ্চবিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যাগুলো স্বীকার করে সেগুলোর সমাধান করা প্রয়োজন বলেও জানিয়েছে।

ইসলামাবাদের সড়কে কেন এত কনটেইনারের সারি?
ইসলামাবাদের সবুজ পাহাড় আর গাছঘেরা সড়কের বিপরীতে এখন উজ্জ্বল রঙের কনটেইনারের সারি সহজেই চোখে পড়ে।

চুয়েটে উপাচার্য বদলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘প্রত্যাখান’ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মৃত্যুদণ্ডের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে উপজেলার পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়।

ইমরান খানের আরও দুই বোন আটক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান ও নোরিন নিয়াজিকে সোমবার ৩০ দিনের জন্য আটক করা হয়েছে।

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
গাজা ভূখন্ডে নতুন যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে হাজার হাজার ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেন তারা।

ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে পিটিআই
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ বুধবার (২৭ নভেম্বর) ভোরে দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ইসলামাবাদে ইমরান সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, উত্তেজনা বাড়ছে
বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। অন্যদিকে পিটিআই কর্মীরা পাথর ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইসলামাবাদে সেনা মোতায়েন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা পাকিস্তান। বিক্ষোভ–মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ।



